বুধবার, ১৭ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এক অর্থবছরে চার হাজার ৮৫৫ কোটি টাকা রাজস্ব জমা করেছে বিসিক

এক অর্থবছরে চার হাজার ৮৫৫ কোটি টাকা রাজস্ব জমা করেছে বিসিক

ডেস্ক রিপোর্ট –

বিসিক শিল্পনগরীসমূহ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে সরকারকে ৪ হাজার ৮৫৫ কোটি টাকার রাজস্ব প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক স্থাপিত নরসিংদী জেলার শিবপুরে নরসিংদী বিসিক শিল্পনগরী (সম্প্রসারণ) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শ্রমঘন শিল্পায়নের ধারা বেগবান করা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বিসিকের সৃষ্টি। বর্তমানে বিসিক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের মুখ্য প্রতিষ্ঠান। বিসিকের মাধ্যমেই মূলত দেশে শিল্পায়নের ভিত্তি স্থাপিত হয়। পরিকল্পিত শিল্পনগরী স্থাপন করে বিসিক দেশে অনুকরণযোগ্য শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশে বিসিকের ৮২টি শিল্পনগরী প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান দিন দিন বেড়েই চলছে যা বর্তমানে প্রায় ৩৫.১১ শতাংশ যার মধ্যে সিএমএসএমই-এর অবদান ২৫ শতাংশ। শিল্পখাতের অবদান বৃদ্ধিতে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, বিসিক কর্তৃক বাস্তবায়িত ৮২টি শিল্পনগরীতে ক্রমপুঞ্জিত বিনিয়োগের পরিমাণ ৪৫ হাজার ৩৯৫ কোটি টাকা। বিসিকের শিল্পনগরীসমূহে মোট প্রত্যক্ষ কর্মসংস্থান প্রায় ৮.২৫ লক্ষ জন। ২০২২-২০২৩ অর্থবছরে বিসিক শিল্পনগরীতে অবস্থিত ৯৩৪ টি রপ্তানিমুখী শিল্প ইউনিটের মাধ্যমে ৩৩ হাজার ৪৬ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। দেশে আমদানি বিকল্প যন্ত্রাংশের প্রায় ৩০% বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে।  প্রায় ৩০ একর জমিতে নবনির্মিত এ শিল্প নগরীতে ১৬৮ টি প্লটের সংস্থান রয়েছে।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com