মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টাইগারদের দুর্দান্ত জয়ে ডিএনসিসি মেয়রের অভিনন্দন

টাইগারদের দুর্দান্ত জয়ে ডিএনসিসি মেয়রের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট –

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শনিবার (০৭ অক্টোবর ২০২৩) বিকালে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এই শুভেচ্ছা জানান।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, “বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ সূচনা টাইগারদের দারুণ অর্জন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।”

এ সময় অভিনন্দন বার্তায় চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় স্পৃহা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com