সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুনামগঞ্জে রড-সিমেন্ট বোঝাই ট্রাক সেতু ভেঙে খালের পানিতে ,নিখোঁজ ২ 

সুনামগঞ্জে রড-সিমেন্ট বোঝাই ট্রাক সেতু ভেঙে খালের পানিতে ,নিখোঁজ ২ 

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুরের রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালের পানিতে ডুবে ট্রাকচালকসহ দুইজন নিখোঁজ রয়েছেন । তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি । সেতু ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । 

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি রড-সিমেন্ট নিয়ে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কর্তৃপক্ষ এ সম্পর্কে অবগত আছে বলেও জানান তারা । 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেইলি সেতু ভেঙে ট্রাকচালকসহ দুইজন নিখোঁজ আছেন । ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে । তারা এসে উদ্ধার অভিযান চালাবে । 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে ডুবুরিসহ টিম পাঠিয়েছি । তারা গিয়ে কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয়রা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য দিয়েছেন তাতে পাঁচজন নিখোঁজ রয়েছেন । উদ্ধার অভিযান শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com