বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু, আহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু, আহত ৪

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আরও তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের মেডিকেলে পড়ুয়া মেয়ে অরণ্য আক্তার (২০) ও সদ্য এসএসসি পাস করা ছেলে তানভীর (১৫)। তারা সপরিবারে ঢাকায় থাকেন । বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন ।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ছোট দুটি বাচ্চাসহ পরিবারের পাঁচজন সদস্য নৌকায় ঘুরতে বের হন। নৌকার তলদেশে ছিদ্র থাকার কারণে মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করলেও দুইজন পানির নিচে তলিয়ে যান। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। সুরতহাল শেষে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com