শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দিনাজপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

দিনাজপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

 দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরামহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জাইতর গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪৩) ও গনকপাড়া গ্রামের মহির মণ্ডলের ছেলে খালেদুল ইসলাম।স্থানীয়রা জানান, আজ দুপুরে রাণীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে দুই যুবক ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ফাঁকা পিকআপভ্যান গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পিকআপভ্যানসহ চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com