মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

পাবনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে মেহেদী হাসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামে ওই শিশুর লাশ উদ্ধার করে গ্রামবাসী। মেহেদী ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং ছোট বিশাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী প্রতিদিনের মতো অন্যান্য শিশুদের সাথে শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও মেহেদী বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পরে পরিবারের সদস্যরা। তখন পরিবারের সদস্যসহ প্রতিবেশীরাও অনেক খোঁজাখুঁজি করে মেহেদীর সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে আজ রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে মেহেদীর লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তবে আজ সকাল ৯ টা পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

ছোট বিশাকোল গ্রামের ইউপি সদস্য দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় মেহেদী। এরপর আজ সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। এ কারণে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com