বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাড়িটির চালক রাজিব মিয়া জানান, রাজধানীর নতুন বাজার থেকে অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের যাত্রী নিয়ে পূর্বাচলে এসেছিলেন। পূর্বাচলে যাত্রী নামিয়ে গাড়িটি মহাসড়কে এলে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com