শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই খাদ্যগুদামের কর্মকর্তা নিহত 

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই খাদ্যগুদামের কর্মকর্তা নিহত 

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম (৫৮) ও উপসহকারী খাদ্য পরিদর্শক মো. সাইদুর রহমান (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে উপজেলার কুলপালা সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনেরই বাড়ি মেহেরপুর শহরে। কর্মস্থল চুয়াডাঙ্গা থেকে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় নিহত ব্যক্তিদের লাশ ঘটনাস্থলে রাখা ছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার হাঁপানিয়া ক্যাম্পের পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে নিহত ব্যক্তিদের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল ইসলাম বলেন, দাপ্তরিক কাজ শেষ করে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপসহকারী পরিদর্শক মো. সাইদুর রহমান একটি মোটরসাইকেলে করে মেহেরপুর শহরের বড়বাজার এলাকার বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের সেন্টারপাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে দুজনই নিহত হন।

প্রত্যক্ষদর্শী কুলপালা গ্রামের আবদুল কাদের বলেন, খাদ্য কর্মকর্তাদের বহনকারী মোটরসাইকেলটি কুলপালা সেন্টারপাড়া এলাকায় পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর তাঁরা মোটরসাইকেল ঠেলে কুলপালা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুরের দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার (মেহেরপুর ঘ ১১-০০২১) মোটরসাইকেলকে ধাক্কা দিলে প্রথমে সাইদুর রহমান ও কিছুক্ষণ পর নজরুল ইসলাম মারা যান। তিনি বলেন, প্রাইভেট কারটি দ্রুতগতির ছিল, পেছনের বাঁ পাশের একটি চাকা ফেটে যায়। দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক ও আরোহী ব্যক্তিরা দ্রুত আত্মগোপন করেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com