শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুকুরে ডুবে কিশোর-কিশোরীর মৃত্যু

পুকুরে ডুবে কিশোর-কিশোরীর মৃত্যু

রংপুর সংবাদদাতা

রংপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের পাগলাপীর শলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রংপুর সদর উপজেলার মহাদেবপুর তেলীপাড়া গ্রামের বিশাদুর ছেলে হাসান (১২) এবং নীলফামারীর ডিমলা উপজেলার চাপানি গ্রামের মাসুদ রানার মেয়ে দৃষ্টি (১৩)। তারা দুজনে সম্পর্কে খালাতো ভাইবোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও দৃষ্টি তাদের নানা সাবেক ইউপি সদস্য কুদ্দুস মিয়ার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুর ১টার দিকে পরিবারের আরও কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে হাসান, দৃষ্টিসহ তাদের আরেক বোন আসমা আক্তার তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে হাসান ও দৃষ্টির মরদেহ উদ্ধার করেন। এসময় আসমা আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com