মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কংস নদীতে নৌকাডুবি, ৩ যাত্রী নিখোঁজ

কংস নদীতে নৌকাডুবি, ৩ যাত্রী নিখোঁজ

নেত্রকোণা সংবাদদাতা

নেত্রকোণার কংস নদীতে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনার ঘটেছে। নৌকায় থাকা ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন ৩ জন।

বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পূর্বধলা উপজেলা ও দুর্গাপুর উপজেলার মধ্যবর্তী জামধলা বাজারের কৈলাটি ফেরিঘাট এলাকায় কংস নদীতে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও ২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। তবে সাঁতরে নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবি এখনও তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব-উল-আহসান জানান, নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামধলা বাজার এবং দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরিঘাটে কংস নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ উপলক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরিঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিনচালিত নৌকাটি রওয়ানা হয়ে কংস নদীর মাঝখানে পৌঁছানো মাত্রই ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। 

খবর পেয়ে নেত্রকোণা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালায়। রাত ৯টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com