শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে গাঁজাসহ এক যুবক আটক

বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে গাঁজাসহ এক যুবক আটক

বরিশাল নৌবন্দরে থেকে গাঁজা সমেত রিফাত সৈয়াল (২৫) নামের এক যুবককে আটক করেছে নৌপুলিশ। শনিবার বিকেলে ওই যুবককে এএসআই আফজাল হোসেন ফাহাদ লঞ্চ টার্মিনাল থেকে আটক করেন।

এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ কর্মকর্তা।নৌ পুলিশ জানায়- যুবক রিফাত গাঁজা বিক্রির উদ্দেশে টার্মিনালে ঘোরাঘুরি করছিল। তার আচরণে সন্দেহ হলে টার্মিনালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা ফাহাদ তাকের আটক করে শরীরে তল্লাশি করেন। এসময় তার কাছে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এ, এস, আই ফাহাদ জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর পুরান বাজারের বাসিনদা হাজী শামসুদ্দিন সৈয়ালের ছেলে রিফাত। এই ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com