মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব‌রিশা‌লে গভীর রা‌তে ব্যবসায়ী খুন

ব‌রিশা‌লে গভীর রা‌তে ব্যবসায়ী খুন

ব‌রিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকরেটর ব্যবসায়ীকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লোকমান হোসেন খোকন ওই ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা মোসলেম সিকদারের পুত্র।

তবে তাৎক্ষনিকভাবে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ-বিন আলম জানান, লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীন ব্যাংকের সামনে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

ওসি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর পরই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com