রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের পরিকল্পনা করছে রাশিয়া : জেলেনস্কি

পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের পরিকল্পনা করছে রাশিয়া : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

খেরসনের দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে রাশিয়া। শনিবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক কেন্দ্রটিতে ‘গুরুতর হুমকি’ বিরাজমান আছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর জন্য রাশিয়া ‘কার্যত প্রস্তুত’ আছে।

গতকাল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সর্বপ্রথম এমন দাবি করে। তাদের সূত্র ধরে জেলেনস্কিও একই কথা বলেছেন। তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক কেন্দ্রটির প্রতি আরও নজর দেন।

তিনি বলেছেন, ‘এখানে গুরুতর হুমকি রয়েছে, কারণ রাশিয়া কার্যত কেন্দ্রটিতে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত আছে। এই বিস্ফোরণের কারণে রেডিয়েশনের বিচ্যুরণ ঘটতে পারে।’

তবে রাশিয়ার কথিত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানায়, রাশিয়া পারমাণবিক কেন্দ্র থেকে সেনাদের সংখ্যা কমিয়ে নিচ্ছে। এছাড়া কেন্দ্রের কর্মীদের ক্রিমিয়ায় চলে যাওয়ারও নির্দেশনা দিয়েছে। এমনকি কেন্দ্রের আশপাশে মাইনও পুঁতেছে তারা।  

সূত্র: আল জাজিরা

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com