শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের ৮০৫ নম্বর প্রধান পিলারের ১১ নম্বর উপ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা ধারাকান্ত গ্রামের আইয়ুব আলী ওরফে জসমুদ্দিনের ছেলে।

সীমান্ত সূত্রে জানা যায়, কুচলিবাড়ী সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশের ৮-১০ জনের একটি দল ভারতীয় গরু আনা-নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফ রাণীনগর ৪০ ব্যাটালিয়নের বিষমা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বাংলাদেশি রাখাল আলমগীরের পায়ে গুলি লাগে। তার সহযোগীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে গোপনে ভর্তি করেন।

জগতবেড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মানিক হোসেন বলেন, শুনেছি সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে আলমগীরের পায়ে গুলি লেগে আহত হয়েছে। বর্তমানে গোপনে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান ও কলসিরমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com