মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

 এক বছরের ছুটি চেয়েছেন মেসি !

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের পরও জাতীয় দলের জার্সিতে ছন্দে আছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনের প্রীতি ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন লিও।

৩৬ বছরে পা দেওয়া ওই মেসি ছন্দে থাকলেও আর্জেন্টিনার হয়ে আগামী বিশ্বকাপ খেলবেন না বলে জানিয়েছেন। এর মধ্যে নতুন খবর বের হয়েছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার কাছে এক বছরের ছুটি চেয়েছেন মেসি। 

ঘটনার ব্যাখ্যা দিয়ে সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। সেখানে পরিবার নিয়ে স্থায়ী হতে চান তিনি। এর আগে মেসি বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন। দুই দেশ একই মহাদেশে এবং পাশাপাশি হওয়ায় সংস্কৃতি অনেকটা একই রকম। 

কিন্তু যুক্তরাষ্ট্র ভিন্ন মহাদেশে অবস্থিত। সেখানকার ভাষা, সংস্কৃতি, জীবন সবকিছু আলাদা। সন্তানদের পড়াশোনা, সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। সেজন্য তিনি জাতীয় দল থেকে এক বছরের ছুটি চেয়েছেন। 

সংবাদ মাধ্যমটি দাবি করেছে, মেসির এক বছরের বিশ্রামের অনুরোধে অবাক হয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট। তবে তারা আর্জেন্টাইন সুপারস্টারের ছুটির বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে বলে জানানো হয়েছে। তেমনটা হলে আগামী বছরের কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে পারেন মেসি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com