শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের আতঙ্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের আতঙ্ক

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে হঠাৎ আগুন আতঙ্ক দেখা দিয়েছে। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ড ভবনের ষষ্ঠতলার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে ধোঁয়া বের হলে এ আতঙ্ক দেখা দেয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ভবনের ষষ্ঠতলায় হিসাব শাখার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে ধোঁয়া বের হতে থাকে। তা দেখে কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা দ্রুত নিচে নেমে আসেন। নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে কর্মীরা আগুন নেভাতে এগিয়ে যান।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ বলেন, প্রথমে আগুনের মতো মনে হয়েছিল। পরে দেখা গেছে, একটি পুরোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে গ্যাস বের হচ্ছে। দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com