বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় মাঠে নামছে ব্রাজিল

বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ফুটবলে ব্রাজিল বরাবরই শক্তিশালী এক দল। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দলেও নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দাপট ধরে রেখেছে চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও। ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (২৪ জুন) মাঠে নামবে ব্রাজিলের যুবারা। 

ব্রাজিলের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়) কলম্বিয়ার যুবাদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল।  সেমিফাইনালে মাঠে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয়, এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি নিশ্চিত করে সেলেসাওরা। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।  

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে রীতিমতো উড়িয়ে দেয় ব্রাজিল। ১০-০ গোলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায় ব্রাজিলের যুবারা। ইকুয়েডরকে ৪-০ গোলে হারায় দলটি। নিজেদের তৃতীয় ম্যাচে আবারও বড় জয়ের দেখা পায় ব্রাজিল। ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com