বুধবার, ১০ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পলাশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মনোবল বাড়াতে উপহার সামগ্রী দিলেন পুলিশ

পলাশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মনোবল বাড়াতে উপহার সামগ্রী দিলেন পুলিশ

নরসিংদীর পলাশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মনোবল বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ভিটামিন সি জাতীয় ফলফলাদি উপহার হিসেবে বিতরণ করেছে পলাশ থানা পুলিশ। শনিবার দিনব্যাপী পলাশ উপজেলায় করোনায় আক্রান্ত বিভিন্ন রোগীদের পরিবারে এসব উপহার সামগ্রী বিতরণ করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন।

এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ করার লক্ষ্যে জুনতা জুট মিল, বাংলাদেশ জুট মিল পরিদর্শন করেন ওসি। এসময় ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানান, দেশে মহামারি করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর থেকেই সামাজিক সচেতনা বৃদ্ধি করার পাশাপাশি অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাঁড়িয়ে দিচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা।

করোনাকে ভয় নয়, সচেতনায়ই করোনাকে জয় করতে হয়, এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মনোবল বাড়াতে ভিটামিন সি জাতীয় ফলফলাদি উপহার হিসেবে পৌঁছে দিচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা।

যার ধারাবাহিকতায় পলাশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com