রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গাজীপুরের গাছা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাওলানা খায়রুল ইসলাম (২৯) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৫)।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাওলানা খায়রুল ইসলাম ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। আজ জুমার নামাজ পড়িয়ে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ভালুকার দিকে আসছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনরাও থানায় এসেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com