মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ঈদ আনন্দে বিষাক্ত মদ খেয়ে ৫ জনের মৃত্যু

ঈদ আনন্দে বিষাক্ত মদ খেয়ে ৫ জনের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চোলাই মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু’জন। ঈদের দিন রাতে উপজেলার শানেরহাটে সাতবন্ধু মিলে চোলাই মদ পানের পর সবাই অসুস্থ হয়ে বাড়ি ফিরলেও মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় একে একে পাঁচজন মারা যান।

মারা যাওয়া পাঁচজন হলেন- আব্দুর রাজ্জাক, দুলা মিয়া, জাহিদুল হক, চন্দন কুমার এবং লুলু মিয়া। হতাহতদের সবার বাড়ি পীরগঞ্জ ও পার্শ্ববর্তী মিঠাপুকুর ও গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ কুমার সরকার জানিয়েছেন, মারা যাওয়া তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে তারা জেলেও খেটেছেন। বেশকিছু মামলার বিচারাধীন আসামিও তারা।

এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশের ধারনা, বিষাক্ত চোলাই মদ পান করে অসুস্থ হয়ে তারা হাসপাতালে না গিয়ে নিজেদের বাড়িতেই গোপনে চিকিৎসা নিচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com