মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ১২ ঘণ্টায় ৩ খুন

গাজীপুরে ১২ ঘণ্টায় ৩ খুন

গাজীপুরে ১২ ঘণ্টায় পৃথক স্থানে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে গাছা থানা এলাকায় সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাতে পোশাককর্মী খুন হন। একই দিন রাতে কাশিপুর থানা এলাকায় স্বামীর পাথরের আঘাতে খুন হন স্ত্রী।

এছাড়া শুক্রবার ভোরে মহানগরের পূবাইল থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে।জানা গেছে, মহানগরের পূবাইলের নারায়ণকুল এলাকায় ফোনে ডেকে নিয়ে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবুল কাশেম মোল্লা (২৭) উত্তর নারায়ণকুল এলাকার আবুল কালাম আজাদের ছেলে।স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ভোরে মোবাইলে ফোন পেয়ে আবুল কাশেম মোল্লা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে নারায়ণকুল এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখে স্থানীয়রা থানায় ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের মাথার পেছন দিকের ডান পাশে, ডান চোখে ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হাতুরি বা লোহার রডজাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com