বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তিন বছরে নগদ বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে: প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ

তিন বছরে নগদ বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে: প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ

বাণিজ্য ডেস্ক

সম্প্রতি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআই) এক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘বেক্সিমকো ৪০ বছরে এবং বিকাশ ১২ বছরে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছিল। আর মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান “নগদ” মাত্র তিন বছরে এই বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে।’

গত ৯ ও ১০ জুন রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় জেসিআই বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ‘কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে আরও অন্তত পাঁচটি ইউনিকর্ন (বিলিয়ন ডলার স্টার্টআপ) বেরিয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এখানে মেধাবী, সাহসী ও সমস্যার সমাধানকারী উদ্যোক্তারা ব্যবসা করতে বাংলাদেশ থেকে বিশ্বে নেতৃত্ব দান করা সম্ভব। তার বড় উদাহরণ নগদ।’

উল্লেখ্য, নগদের এই দ্রুত সাফল্যের পেছনে কাজ করেছে তাদের কিছু প্রযুক্তিগত উদ্ভাবন। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ই-কেওয়াইসির পাশাপাশি কয়েকটি বাটন চেপে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছে নগদ। এতে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে অ্যাকাউন্ট খোলা যায়। ই-কেওয়াইসি প্রচলনে নগদের উদ্ভাবনের কারণেই বাংলাদেশের আর্থিক সেবা খাতে বড় অগ্রগতি এসেছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

দেশের প্রায় সব কটি আর্থিক প্রতিষ্ঠানই এখন এই ই-কেওয়াইসি পদ্ধতি গ্রহণ করেছে এবং তাদের অপারেশনাল খরচ অনেক কমিয়েছে। ফলে অ্যাকাউন্ট খুলতে এখন আর কাগজের ব্যবহার হয় না। অ্যাপ দিয়েই ব্যাংক থেকে শুরু করে সব আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এখন বাংলাদেশকে ক্যাশলেস করার পথে এটা অনেক বড় একটা পদক্ষেপ হতে যাচ্ছে।

যাত্রা শুরুর চার বছরের মধ্যে এসব প্রযুক্তির কারণে সাড়ে সাত কোটি গ্রাহকের পরিবারে পরিণত হয়েছে নগদ। এখন তাদের দৈনিক গড় লেনদেন ১ হাজার ২০০ কোটি টাকার বেশি। যেকোনো মুঠোফোন থেকে *১৬৭# ডায়াল করে সহজে আর্থিক অ্যাকাউন্ট খোলার যে উদ্ভাবন, তার জন্য ২০২০ সালে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে নগদ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com