শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে পুলিশের উচ্ছেদ অভিযান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে পুলিশের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাথে দোকান পাট উচ্ছেদ করে দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত।এসময় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত মোঃ ইশতিয়াক রাসেল ও পরিদর্শক অপারেশন রুবেল হাওলাদারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে যেসব ফুটপাথ, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে কাঁচা পাকা দোকান পাট, গড়ে তোলা হয়েছে তা অবৈধ।

দখলকারিরা এসব দোকানপাট গড়ে তুলে যানচলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করে।তাই অবৈধ ভাবে সরকারি জমি দখল করে গড়ে তুলা সকল দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি,জনপ্রতিনিধি ও সন্ত্রাসীরা এসব দোকানপাট থেকে দৈনিক ভাড়া ২‘শ থেকে ৩’শ টাকা পর্যন্ত আদায় করা হতো। তাছাড়া দোকান প্রতি ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অগ্রিম গ্রহন করা হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com