বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

আমদানি শুরু হওয়ায় খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে। পাঁচ দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১০০ টাকায়, সেই পেঁয়াজ এখন দাম কমে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে ২৫ থেকে ৩০ টাকা।

তবে ‘আগের কেনা’– এমন অযুহাতে এখনো পাড়া-মহল্লার দোকানে বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। সেখানে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করছেন দোকানিরা। তারা বলছেন, পাঁচ দিন ধরে পেঁয়াজের দাম কমছে। এর আগে আমরা ১০০ টাকায় পেঁয়াজের কেজি বিক্রি করেছি, তখন আমাদের পেঁয়াজগুলো কেনা হয়েছে। সে কারণে লস কমাতে আমরা একটু বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছি। তবে দু’একদিনের মধ্যে এই পেঁয়াজ শেষ হলে ও নতুন পেঁয়াজ এলে দাম কমে যাবে।

শুক্রবার (৯ জুন) রাজধানীর বিভিন্ন বড় বাজার ঘুরে পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেলেও স্থানীয় পাড়া-মহল্লার বাজারে বাড়তি দামে বিক্রি হতে দেখা যায়।

রাজধানীর মালিকবাগ এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, কয়েকদিন আগে থেকেই শুনছি পেঁয়াজের দাম কমছে। কিন্তু পাড়ার দোকান থেকে আজও ৮৫ টাকায় পেঁয়াজ কিনলাম। যদিও কয়েকদিন আগে একই দোকানে পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা। তবে খবরে শুনেছি, পেঁয়াজের দাম এখন ৭০-৭৫ টাকা কেজি। অথচ পাড়ার দোকানে তার চেয়ে ১০-১৫ টাকা বেশি রাখছে।

চাইলে বাড্ডার লিপন স্টোর নামের একটি মুদি দোকানের মালিক সুমন আহমেদ জানান, আসলে বাজারে পেঁয়াজের দাম কমেছে, এটা ঠিক। তবে আমরা স্থানীয় দোকানদার, অল্প কিছু মাল এনে বিক্রি করি। যখন এই পেঁয়াজ দোকানের জন্য আমরা এনেছি তখন দাম বাড়তি ছিল। বিক্রি করেছি ১০০ টাকায়। এখন দাম কমে গেছে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে। তবে আমার দোকানে আগের পেঁয়াজ রয়ে গেছে, তাই কিছুটা লস দিয়ে ৮০-৮৫ টাকায় বিক্রি করছি। দু’একদিনের মধ্যে এই মাল শেষ হয়ে গেলে নতুন করে পেঁয়াজ আনার পর বাজার দরেই বিক্রি করব।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজ (৯ জুন) খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল ৮০ টাকা আর এক মাস আগে দাম ছিল প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা। এক মাসের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ১৬ শতাংশ বেড়েছে। এক বছর আগে এসময় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। অর্থাৎ এক বছরে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৯৩.৩৩ শতাংশ।

জানা গেছে, এখন পর্যন্ত দেশে ৪ লাখ ৭৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে আমদানি করা ৮ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। কৃষি মন্ত্রণালয় গত সোমবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করে। মঙ্গলবার পর্যন্ত ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। সবশেষ বুধবার (৭ জুন) আরও ৪০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয় ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com