মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে ভাইয়ের গাছিদার কোপে খুন

যশোরে ভাইয়ের গাছিদার কোপে খুন

শুক্রবার যশোর সদর উপজেলার দেয়াপাড়ায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত নজু কাজী দেয়াপাড়ায়
গণি কাজীর ছেলে।


নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, কয়েক মাস আগে আমার দাদা মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমি-জমা নিয়ে আমার পিতা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সাথে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। বাকবিতন্ডার একপর্যায়ে আমার ছোট চাচা রাজ্জাক কাজী ঘর থেকে গাছিদা এনে নজু কাজীর গলায় কোপ দেয়। এসময় আমার পিতা নজু কাজী মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাজী মনিরুল ইসলাম আরো জানান, ঘটনার পর রাজ্জাক কাজী জাপটে ধরা হয়। এসময় অন্য চাচারা তাকে পালিয়ে যেতে সহায়তা করে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই নজু কাজী মারা গিয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।


যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) সুমন কুমার ভক্ত জানিয়েছেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি জমি নিয়ে
বিরোধের জের ধরে গোলযোগে ছোট ভাইয়ের গাছিদার কোপে নজু কাজী খুন হয়েছেন। অভিযুক্তকে আটকে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com