শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান

বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি চলতি বছরে ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। ২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশ দলের মধ্যকার সিরিজটি। এরপর আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি। পুরুষ দলের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়েই এই সিরিজটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুটি ভেন্যুতে। সেই হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে নারী দলের সিরিজটি। পাকিস্তান সিরিজ শেষ করেই জ্যোতি-জাহানারারা উড়াল দেবেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com