মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকার শেয়ারবাজারে প্রথম দেড় ঘন্টায় ৫০০ কোটি টাকার লেনদেন

ঢাকার শেয়ারবাজারে প্রথম দেড় ঘন্টায় ৫০০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেনের গতি ভালো থাকলেও দিনের প্রথম দেড় ঘণ্টায় তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছে।

দিনের শুরুতে বিমা, তথ্য-প্রযুক্তি ও বিবিধ খাতের শেয়ারের দাম বেড়েছিল, কিন্তু প্রথম ঘণ্টার পর বিমা খাতের মূল্য সংশোধন হয়। তবে তথ্য প্রযুক্তি খাতের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে।

এদিকে গতকাল রোববার বাজেটের পর প্রথম কর্মদিবসে ঢাকার শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। গতকাল দিন শেষে ঢাকার বাজারে ১ হাজার ২৫৪ কোটি টাকার লেনদেন হয়।

এদিকে আজ দিনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২ দশমিক ৬ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৩ পয়েন্ট আর ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ১ দশমিক ১৫ পয়েন্ট।

দিনের প্রথম দেড় ঘণ্টায় আজ লেনদেন হয়েছে ৫২০ কোটি টাকার। সকাল ১১টা ৩২ মিনিটে লেনদেনের শীর্ষে ছিল এলআরবিডিএল। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকার। দ্বিতীয় স্থানে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭০ লাখ টাকার; তৃতীয় স্থানে ছিল আইটিসি; এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকার।

বা বু ম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com