শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিতোষ পাল (৭০)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

একই ইউনিয়নের বাইখির নামক স্থানে বুধবার (৩১ মে) বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী রেলস্টেশনের বুকিং অফিসার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, পরিতোষ পাল নামের ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়েন। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরবর্তীতে রাজবাড়ী থেকে আসা রেলওয়ে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com