শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

প্রতিবেদক, সাকিব আসলাম

সাভারের আশুলিয়ায় বকুল ভুঁইয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে কিশোর গ্যাং দলের সদস্যদের বিরুদ্ধে। এসময় কিশোর গ্যাং দলের সদস্যরা ওই ব্যবসায়ীর বাড়ির জানালা, যুবলীগের অফিস ও পার্শ্ববর্তী দোকান-পাট এবং অফিসের সামনে থাকা গাড়ী ভাংচুর করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এ ঘটনায় মঙ্গলবার ( ৩০ মে) বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ীর কেয়ারটেকার মো. সাইফুল ইসলাম (২২) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে অজ্ঞাত নামা আসামি করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে সোমবার (২৯ মে) রাত ৭টার দিকে জামগড়া হিয়ন গার্মেন্টস এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী বকুল ভুঁইয়া গত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার জামগড়া এলাকার রাজ কুমার রাজু (২৫), আশুলিয়ার বেরন মানিকগঞ্জ মার্কেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাওন (২৩), জামগড়া হিয়ন গার্মেন্টস এলাকার আইয়ুব সরকার (২২), ইভান মোল্লা (২০), মো: তামীম (১৯) ও সোহান (১৯) সহ তাদের অজ্ঞাত নামা ১৫/২০ জন সহযোগী। তারা প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সদস্য।

অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল রাত ৭টার দিকে কিশোর গ্যাংয়ের একদল সদস্য – লাঠি, লোহার রড, জিআই পাইপ, রামদা চাপাতি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে যুবলীগের অফিসের ভিতর প্রবেশ করে অফিসের থাই গ্লাস, আসবাবপত্র ভাংচুর করে। পরে অফিসের সামনে পার্কিং করা সোনা মিয়ার একটি এ্যাপাচি আরটিআর মোটর সাইকেল ভাংচুর করে। এছাড়া মুকুল ভূঁইয়া, আতাউর রহমান ভূইয়ার বাড়ীঘর ভাংচুর করে। হৃদয় নামের একজনের পিকআপ গাড়ীসহ আশপাশের ৪/৫টি কাপড়ের দোকান, ঔষধের দোকান ও স্টুডিও ভাংচুর করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর কেয়ারটেকার ও ইন্টারনেট ব্যবসার লাইনম্যান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com