শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচনী ব্যবস্থা পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে : জিএম কাদের

নির্বাচনী ব্যবস্থা পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

দেশের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থার ওপর রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই। নির্বাচন ব্যবস্থা পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে। 

সোমবার (২২ মে) বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সাধারণ মানুষ মনে করে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় সরকারের ইচ্ছেমতো ভোটের ফল প্রকাশ করা সম্ভব। ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিল তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। নানান সময় কেয়ারটেকার সরকারের (সাবেক তত্ত্বাবধায়ক সরকার) দাবি উঠেছে। আবার কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করারও চেষ্টা করা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধিতা করেছি।

একসময় কেয়ারটেকার সরকার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে আন্দোলন করেছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আবার একই দাবিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলন করেছে। এখন বিএনপি আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আমরা মনে করি, নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচনে জনগণের রায় যেন বিশ্বাসযোগ্যভাবে প্রতিফলন হয় তা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের দাবি, নির্বাচন নিয়ে যেন কোনও বিতর্কের সৃষ্টি না হয়।

বা বু ম / সুমন রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com