বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে সরকারি নির্দেশ অমান্য করে গরুর হাট বসানোয় ভ্রাম্যমান আদালতের জরিমানা

নবীনগরে সরকারি নির্দেশ অমান্য করে গরুর হাট বসানোয় ভ্রাম্যমান আদালতের জরিমানা

করোনা ভাইরাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আক্রান্তের দিক দিয়ে নবীনগর উপজেলা শীর্ষে রয়েছে। এরই মধ্যে উপজেলার চারটি এলাকাকে রেড জোন হিসেবে চিহৃত করে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তারপরেও (২৩/০৬) মঙ্গলবার বাইশ মৌজা বাজার কমিটি গরু বাজার জমিয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, যেখানে হাজার হাজার মানুষ সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে জনসামাগম ঘটিয়ে গরু-ছাগল ক্রয়-বিক্রয় করছেন। এতে নবীনগর উপজেলার বাইশ মৌজা এলাকার স্থানীয় জনগন করোনায় আতঙ্কে রয়েছেন।

পরে এ বিষয়ে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজারের ইজারাদার ও বাজারে আসা কয়েকজন পাইকারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, যতদিন এই মহামারির করোনা ভাইরাস নিয়ন্ত্রনে না আসবে ঠিক ততদিন এই বাজার বন্ধ রাখার হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাইশ মৌজা বাজার কমিটি গরু বাজার জমিয়েছে। তাই সেখানকার ইজারাদার সহ বাজারে আসা পাইকারদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com