বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পরিবারের নতুন অতিথিকে নিয়ে সাকিবের ঈদ উদযাপন

পরিবারের নতুন অতিথিকে নিয়ে সাকিবের ঈদ উদযাপন

সম্প্রতি কন্যার বাবা হয়েছেন সাকিব আল হাসান। আর এবারের ঈদ তাকে নিয়ে কাটছে সাকিবের। গত রোজার ঈদে বিশ্বকাপের জন্য সুদূর ব্রিটেনে ছিলেন সাকিব আল হাসান। আর এবার নতুন সন্তানের জন্য আছেন যুক্তরাষ্ট্রে। তবে কাছে আছেন স্ত্রী শিশির ও মেয়ে আলায়নাও।


এবার সাকিব ঈদের আনন্দ ভাগাভাগি করলেন যুক্তরাষ্ট্রে পরিবারের আরেক নতুন অতিথি ইরাম হাসানের সঙ্গেও।
সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পুরো পরিবারের একটি ছবি পোষ্ট করে লিখেছেন, আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক, নিরাপদে থাকি।


দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রায় দুই মাস আগে। কন্যা ইরাম পৃথিবীতে আসে প্রথম রোজার দিনে। করোনা পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় পরিবার নিয়ে এখনো দেশে ফিরতে পারেননি সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com