বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ওয়ার্ড কাউন্সিলরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, দুর্নীতিতে জড়িতের বিস্তর অভিযোগ

ওয়ার্ড কাউন্সিলরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, দুর্নীতিতে জড়িতের বিস্তর অভিযোগ

ডেস্ক নিউজঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুব রহমান মানিকের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। দখলবাজি, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা, এতিম ও এতিমখানার সম্পদ আত্মসাৎ, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩/এ আওয়ামী লীগ কার্যলয়ের সামনে মানিকের বিরুদ্ধে মানববন্ধন করে অভিযোগ করেন ২৬ নং ওয়ার্ডবাসী।

আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের মানববন্ধন করার কথা থাকলেও মানিকের লোকজনের বাধার মুখে ব্যর্থ হন। পরবর্তীতে দুপুরে ধানমন্ডিতে মানববন্ধন করেন তারা। এসময় তাদের সবার মুখেই কালো রুমাল বাঁধা ছিল।

মানববন্ধনে এলাবাসী অভিযোগ করে বলেন, কাউন্সিলর মানিকের খেয়াল খুশি মতো কাজ না করলে, তার বিপক্ষে কেউ কথা বললে রাতের অন্ধকারে বাড়িতে গুন্ডা বাহিনী পাঠায়। তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসে। মানিক ও গুন্ডা বাহিনীর ভয়ে আমরা কেউ মুখ খুলতে পারছি না। আমরা ২৬নং ওয়ার্ডবাসী আতংকে বসবাস করছি। কাউন্সিলর মানিকের জিম্মিদশা থেকে আমরা মুক্তি চাই।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা দলীয় সব পদ থেকে মানিকের অপসারণসহ বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া হোসেন নামে একজন বলেন, ‘মানিকের অত্যাচারে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিল। কিন্তু তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমরা সেখানে করতে না পেরে এখানে (ধানমন্ডি) এসে উপস্থিত হয়েছি। তিনি অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ৭০ থেকে ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি যে এতিমখানায় বড় হয়েছেন সেখানকার টাকাও তিনি আত্মসাৎ করেছেন। আমরা ২৬নং ওয়ার্ডবাসী তার অত্যাচারে অতিষ্ঠ। এর থেকে আমরা পরিত্রাণ চাই।’

সূত্রঃ(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com