শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু কাল

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু কাল

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে দুই দিনের বিরতির পর আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। 

দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় বন্দর নগরীর দলটি। তাই ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের লক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এদিকে, সমান পয়েন্ট নিয়ে রান ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকতে চায় সাকিব আল হাসানের দলটি। 

একই মাঠে আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com