শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতে চার মাস জেল খেটে ফিরলেন ২৩ বাংলাদেশি

ভারতে চার মাস জেল খেটে ফিরলেন ২৩ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি  :

বেনাপোল (যশোর)

ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় চার মাস বন্দি পর দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি জেলে।

শুক্রবার (৩০ ডিসেম্ব) রাতে তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‌‘বিশেষ ট্রাভেল পারমিটে’ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা যায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক মৎস্যজীবী (জেলে)। সমুদ্রে ভেসে যাওয়া মৎস্যজীবীদের উদ্ধার করেন ভারতীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা।

সেসময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে।

আটকদের মধ্যে ২৩ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তাদের দেশে পাঠানোর উদ্যোগ নেন।

এদের মধ্যে বাগেরহাটের ১ জন, চাঁদপুরের ১ জন ও ২১ জন ভোলা জেলার বাসিন্দা। এর আগে একইভাবে ট্রাভেল পাসে এসেছিলেন ৬৭ জেলে।

কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম জানান, বাংলাদেশি ২৩ জন মৎস্যজীবী কাকদ্বীপ বুদ্ধপুর ফ্লাড সেন্টারের নিরাপত্তা হেফাজতে ছিলেন। শুক্রবার রাতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে রাইটস যশোর ১১ জন এবং ১২ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দুটি এনজিও সংস্থা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর। আজ (শুক্রবার) রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com