মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রোগীর চাপে বাড়ছে নতুন শিশু ওয়ার্ড

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রোগীর চাপে বাড়ছে নতুন শিশু ওয়ার্ড

 জেলা প্রতিনিধি,বরিশাল

কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে।

প্রতিদিন ৩০-৪০ জন শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। শিশু ওয়ার্ডের চাপ সামলাতে এরই মধ্যে নতুন একটি ওয়ার্ড চালু করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নতুন একটি ওয়ার্ড বাড়ানোর বিষয়টি জানান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. তালুকদার মোহাম্মদ মুজিব।

তিনি বলেন, কয়েকদিন ধরেই হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার চারগুণ বেশি রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরেজমিন হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায়, ওয়ার্ডটি রোগীতে পরিপূর্ণ।

অথচ শিশু ওয়ার্ডে মোট শয্যার সংখ্যা ৩৬টি। ৩৬ শয্যার বিপরীতে শুক্রবার দুপুর পর্যন্ত ১৩২ জন শিশু চিকিৎসা নিচ্ছে ওয়ার্ডটিতে। শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে রাখা হয়েছে বেশিরভাগ শিশুকে। রোগীর চাপে নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

বরিশালের সদর উপজেলার চরমোনাই এলাকার বাসিন্দা শারমিন জাহান বলেন, দুদিন আগে তার তিন মাসের ছেলে মুজাহিদকে শিশু ওয়ার্ডে ভর্তি করেছেন। বেশ কিছুদিন ধরে মুজাহিদ জ্বর ও সর্দিতে আক্রান্ত।

বাসায় ফার্মেসি থেকে সিরাপ এনে খাওয়ানের পরও জ্বর না কমায় হাসপাতালে নিয়ে এসেছেন। কিন্তু এখানে যে অবস্থা তাতে বাচ্চা আরও অসুস্থবোধ করছে।

ঝালকাঠির ষাটপাকিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান। মেয়ে নিপাকে (৫) শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত কারণে ভর্তি করেছেন। কিন্তু শ্যা নেই, মেঝেতেও গাদাগাদি, ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে। এ অবস্থায় নাম কেটে চলে যাওয়ার কথা জানান তিনি।

হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্মরত সিনিয়র স্টাফ নার্স জোসনা আক্তার বলেন, এবার হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের শিশুরা বেশি আসছে। প্রতিদিন ৩০-৪০ জন শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এখানে যতগুলো শয্যা রয়েছে তার তুলনায় চারগুণ রোগী ভর্তি রয়েছে।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. তালুকদার মোহাম্মদ মুজিব বলেন, রোগীর চাপ সামলাতে একাধিকবার হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। তিনি নতুন করে হাসপাতালের সার্জারি ওয়ার্ডটিকে শিশু ওয়ার্ডে রূপান্তরিত করার কথা জানিয়েছেন। খুব শিগগির ওয়ার্ডটি চালু হলে রোগীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com