শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সাভারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো মুক্তিযুদ্ধ মঞ্চ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বরের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ
ঢাকা জেলা উত্তর শাখা।

পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদদের সম্মান জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মুরাদ শেখ, সাভার উপজেলা শাখার সভাপতি শাহরিয়া সাকিব খান জিহাদ, সাভার পৌর শাখার সভাপতি মুহাম্মদ রুম্মান রাশেদ, সাধারণ সম্পাদক আসাদুন নবী আরিয়ান, হামিদ সহ বিভিন্ন শাখার নেতা কর্মীরা।

এসময় বিদ্যুৎ সুইচ বন্ধ করে এক অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যে প্রজ্জ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল। সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করা হয়।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com