শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামীলীগের সমাবেশে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আওয়ামীলীগের সমাবেশে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সাভার প্রতিনিধি :

আওয়ামীলীগের সমাবেশে সংবাদ সংগ্রহকালে বিতর্কিত সেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ পাভেলের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে আবারো এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় অজ্ঞাত আরও ২০/৩০ জন অজ্ঞাত ব্যাক্তি এ হামলায় অংশ নেয়।

আহত সাংবাদিক দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সাভার প্রতিনিধি রেদোয়ান হাসান বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আয়োজিত ওই সমাবেশের সংবাদ কাভার করতে গিয়েছিলেন। এসময় তার হাতে থাকা ব্যাবহারিত ক্যামেরা,এন্ড্রোয়েড মোবাইল ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

শনিবার বিকেল তিনটায় রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত সেচ্ছাসেবক লীগ নেতা সাভার পৌরসভার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এর আগে তার নেতৃত্বে সাভার প্রেসক্লাব সহ একাধিক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলেও কোন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১৪ ই আগস্ট সাভার উপজেলা পরিষদ চত্বরে এক সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় পাভেল জামিনে রয়েছেন।

ভুক্তভোগী আহত রেদোয়ান হাসান বলেন, ‘ আমি বিকেল ৩ টার দিকে সাভার রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামীলীগের সমাবেশে সংবাদ সংগ্রহের কাজ করছিলাম। হটাৎ আমি কিছু বুঝে উঠার আগেই সাভার পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল এর নেতৃত্বে ১৫/২০ জন আমার উপর হামলা চালায়। ওই মুহূর্তে এলোপাথাড়ি কিল ঘুষি দিয়ে আমার হাতে থাকা ক্যামেরা,মোবাইলসহ সকল সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় তারা।’

অভিযুক্ত মোহাম্মদ পাভেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com