শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদ্য নওমুসলিম আমেনার উপরে হামলা

সদ্য নওমুসলিম আমেনার উপরে হামলা


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে নও মুসলিম আমেনা আক্তার (২৬) এর উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আমেনা আক্তারের স্বামী অপুর্ব কুমার পাল ও তার পরকিয়া প্রেমিকা জাহানুর বেগম সহ ৫/৬ জন মিলে এ হামলা চালায়।


গত (৩নভেম্বর) শনিবার সন্ধ্যা সারে ৭ টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়ন থেকে রাজাপুর শহরে আসার পথে শুক্তাগর গ্রামের সুইচ গেট সংলগ্ন ফকির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হামলায় মাথায় ধাড়ালো ছুড়ির কোপ সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন নও মুসলিম আমেনা আক্তার।

আহত আমেনা আক্তার জানান, ৩ বছর আগে স্বামী অপুর্ব কুমার পাল ইসলাম ধর্ম গ্রহন করলে আমিও ইসলাম ধর্ম সম্পর্কে জেনে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহন করি। ধর্ম পরিবর্তনের পরে স্বামী আবদুল্লাহ আল মইন আর আমি শেফালি দাস থেকে আমেনা আক্তার নাম রাখি।

তিনি আরও বলেন, তখন আমার দেশের আইন অনুযায়ী কোর্টে এভিডেভিড করিনি। এর পর থেকেই আমার উপরে নির্যাতন শুরু হয় আমার বাড়ি থেকে টাকা নিয়ে দেয়ার জন্য। কিন্তু আমিতো ইসলাম ধর্ম গ্রহন করার কারনে আমার বাবার বাড়ি হাড়িয়ে ফেলেছি। এর কিছুদিন পরে জানতে পারি আমার স্বামী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে নয় তিনি ৮৬ নং উত্তর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানুর বেগমের সাথে পরকিয়া সম্পর্ক টিকিয়ে রাখতেই ইসলাম ধর্ম গ্রহন করেছে।

ভুক্তভোগী নও মুসলিম নারী আরও জানান, আমি সব জানতে পেরে তাকে এসব ছাড়ার জন্য চাপ দিলে আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে দিতে বলে। এর আগেও তার ব্যবসার জন্য অনেক টাকা তাকে নিয়ে দেই ভাইয়ের কাছ থেকে। এখন ধর্ম পরিবর্তনের কারনে আমার বাবার পরিবার আমাকে মেনে না নেয়ায় টাকার ব্যবস্থা করতে পারিনি বলে আমাকে ঢাকায় রেখে ব্যবসার সব কিছু বিক্রি করে আমাদের ৩ বছরের ছেলেকে আমার কাছে রেখে ৬ বছরের ছেলেকে নিয়ে সে এলাকায় চলে আসে।

আমেনা আক্তার আরও বলেন, পরে আমি লোকজনের সহায়তায় এলাকায় এসে জানতে পারি ওই মহিলাকে নিয়ে ঝালকাঠিতে ভাড়া বাসা থাকে। এদিকে গত ৯ নভেম্বর আমি ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এভিডেভিড করি। এখন আমি সব হাড়িয়ে অবিভাবকহীন হয়ে মানুষের দুয়ারে ঘুড়ে বেড়াচ্ছি। এ বিষয়ে আমি কয়েকজন মেম্বার এবং সমাজের মানুষকে নিয়ে মীমাংসার জন্য বসলে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত অপুর্ব পাল অপু জানান, তার সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব চলায় সে আমার ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে ২ মাস পুর্বে পালিয়ে যায়। আমি এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে তার সহযোগীদের নিয়ে আমাকে হয়রানি করতে এই ঘটনা ঘটিয়েছে।


এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com