শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পড়তে না চাওয়ায় শিক্ষার্থী ও বাবাকে পেটালো কোচিং সেন্টারের মালিক

পড়তে না চাওয়ায় শিক্ষার্থী ও বাবাকে পেটালো কোচিং সেন্টারের মালিক

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় কোচিং সেন্টারে কোচিং করতে না চাওয়ায় এক শিক্ষার্থী ও তার বাবাকে পিটিয়ে জখম করেছে কোচিং সেন্টারের মালিক। গুরুতর আহত অবস্থায় আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী পুকুরপাড় এলাকায় শিউর সাকলেস কোচিং সেন্টারে এঘটনা ঘটে। এঘটনায় ওই কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।


এলাকাবাসী জানায়,জিরানীর পুকুরপাড় এলাকায় শিউর সাকলেস নামের ওই কোচিং সেন্টারে কোচিং করে আসছিলো সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব খাঁন (১৮)।

পরে সম্প্রতি ওই শিক্ষার্থী ওই কোচিং সেন্টারে কোচিং করা বন্ধ করে অন্য স্থানে প্রাইভেট পড়ার সিদ্ধান্ত নেন। এতে করে ক্ষীপ্ত হয়ে গতকাল বিকেলে ওই কোচিং সেন্টারের পরিচালক কাদের ওই শিক্ষার্থীর মা শাহিলা খাতুনকে ফোন করে অকর্থ ভাষায় গালিগালাজ করে। পরে ওই শিক্ষার্থী রাতে কোচিং সেন্টারে গিয়ে তার মাকে অকর্থ ভাষায় গালিগালাজের কারণ জানতে চান কোচিং সেন্টারের পরিচালক কাদেরের কাছে। এসময় কোচিং সেন্টারের পরিচালক ক্ষীপ্ত হয়ে কোচিং সেন্টারের ভিতরে ওই শিক্ষার্থীকে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই কোচিং সেন্টারে ছেলেকে বাঁচাতে গেলে ওই শিক্ষার্থীর বাবা আসাদুজ্জামান খানকেও এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ওই কোচিং সেন্টারের ভিতরে চিৎকার ও চেচামেচী শুনে ঘটনাস্থলে গিয়ে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কোরিয়া মৈত্রী হাসপাতালে ভর্তি করে। কোচিং সেন্টারের মালিকের এই অপরাধ মুলক কর্মকান্ড দেখে হতবাগ হয়ে পড়েন। এঘটনায় ওই কোচিং সেন্টারের মালিক কাদের (৩৫), তূর্য (২৭) ও রাসেলকে (৩৮) আসামী করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


এ বিষয়ে শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক কাদেরের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com