শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বেলজিয়াম

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক :

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বেলজিয়াম। ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে থাকা দলের হার মেনে নিতে পারেননি দলের কোচ রবার্তো মার্তিনেস। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি।


ক্রোয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করায় প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি কেভিন দ্য ব্রুইন, রোমেলো লুকাকুরা। ম্যাচ শেষে মার্তিনেস বলেন, ‘জাতীয় দলের কোচ হিসাবে এটা আমার শেষ ম্যাচ ছিল। দলের ফুটবলার ও কোচিং স্টাফদের আমি বিদায় জানাচ্ছি। এই হারের দায় আমার।’


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তারা খারাপ খেলেননি বলে দাবি করেছেন মার্তিনেস। তার মতে, মরক্কোর বিরুদ্ধে হারের জন্য তৈরি ছিলেন না তারা। সেই ধাক্কা সামলাতে পারেননি দলের ফুটবলাররা। মার্তিনেস বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো খেলেছি। বিশ্বকাপে ম্যাচ জেতা অত সহজ নয়। কানাডার বিরুদ্ধে আমরা জিতেছিলাম ঠিকই, কিন্তু ভাল খেলতে পারিনি। মরক্কো আমাদের বিরুদ্ধে যোগ্য দল হিসাবে জিতেছে। আমরা তৈরি ছিলাম না। তার খেসারত দিতে হলো।’


২০১৬ সাল থেকে বেলজিয়ামের কোচ ছিলেন মার্তিনেস। তার অধীনেই গত বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। ২০২০ সালের ইউরো কাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল দল। তাই মাথা উঁচু তরে দলের ফুটবলারদের বিদায় নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মার্তিনেস বলেছেন, ‘আমার কোনো দুঃখ নেই। মাথা উঁচু করে আমরা বিশ্বকাপকে বিদায় জানাতে পারি।

আমাদের কাছে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া হতাশার। কিন্তু এটা ফুটবলের সেরা প্রতিযোগিতা। ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০২০ সালের ইউরো কাপে আমরা গ্রুপ সব ম্যাচ জিতেছিলাম। তার পরেও শেষ পর্যন্ত বাদ পড়ি। খেলায় এটা হতেই পারে।’


গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে এবং একের পর এক আক্রমণ করেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম। মার্তিনেসের দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সাথেই শেষ হয়েছে বেলজিয়ামের সোনালি প্রজন্ম। কারণ এই দলের অনেক ফুটবলারকেই আর সামনের বিশ্বকাপে দেখা যাবে না।

এই ম্যাচে বেলজিয়াম যা মিস্ করেছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। লুকাকু একাই দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন। কিন্তু কোনোবারই বল ক্রোয়েশিয়ার জালে জড়ায়নি। তাই শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com