শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজনীতির কৌশল মাস্টারখ্যাত ফারুক হাসান তুহিনের জন্মদিন আজ

রাজনীতির কৌশল মাস্টারখ্যাত ফারুক হাসান তুহিনের জন্মদিন আজ

সাভার প্রতিনিধি :

আজ ইংরেজি পহেলা ডিসেম্বর, ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের ৫০ তম জন্মদিন।

ঢাকা জেলার সাভার উপজেলায় ১৯৭২ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি । তার বাবা সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনি।

রাজনীতির কৌশল মাস্টারখ্যাত ফারুক হাসান তুহিনের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা , সহযোদ্ধা ও শুভাকাঙ্খীরা অজস্র শুভকামনা ও প্রীতি জানিয়েছেন তাকে।

বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করে ছাত্রজীবন থেকেই ফারুক হাসান তুহিন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলেন। সরকারি দলের ত্যাগী এই নেতা ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে ১৯৯১ সালে তিনি একই কলেজের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন। একজন ছাত্রবান্ধব নেতা হিসেবে নিজেকে পরিচিত করে তুলতে সক্ষম হওয়ায় ১৯৯২ – ৯৩ সালে সর্বোচ্চ ভোটে তিনি সাভার কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। এছাড়াও ১৯৯৩ সালে তিনি সাভার পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি অবিভক্ত ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করতে থাকেন। ২০০৩ সালে তিনি ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি প্রত্যক্ষ ভোটে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এরপর যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে বর্তমানে তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, আল্লাহর অশেষ রহমতে পৃথিবীতে জীবন ধারণ করছি। আর যতদিন বেঁচে আছি, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বকে মেনে চলবো। আমার বাবার মতো বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে লালন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথের আন্দোলন-সংগ্রামে, উন্নয়নে নিজের জীবনকে বিলিয়ে দিতে সদা প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।’’ সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com