শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পপি খাতুন (৩১) নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মামলায় তার স্বামী মোহাইমেনুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার  করা হয়। দুপুরে পুলিশ তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পপি খাতুন নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের এপিঃ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। গ্রেফতার মোহাইমেনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌর শহরের বোয়ালিয়া গ্রামে ভগ্নিপতি সোহরাবের বাড়িতে পপি খাতুন গত বৃহস্পতিবার আসেন। পরের দিন শুক্রবার দুপুরে মোহাইমেনুল ইসলাম সেখানে এসে তার নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। পপি খাতুন  টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাথারী মারধর করে গুরুতর জখম করা করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

নির্যাতিত ম্যাজিস্ট্রেট পপি খাতুন এর আগেও তার স্বামীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই প্রলয় কুমার বর্মা জানান, থানায় মামলা রুজু হলে অভিযুক্ত মোহাইমেনুলকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com