শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা

সাভারে পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা

সোহেল রানা , ঢাকা :

ঢাকা জেলা পুলিশের অধীনস্থ সাভার মডেল থানায় এক পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধায় সাভার মডেল থানা মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম।

থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পিপিএম।

অনুষ্ঠানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলামকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সাভার মডেল থানার বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম ১৯৭৬ সালের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত ফজলুর রহমান ও মিসেস রাবেয়া রহমান দম্পত্তির পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।

মোমেনুল ইসলাম ২০০১ সালে সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রাজশাহীর সারদায় ট্রেনিং শেষ করে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা, চট্টগ্রাম জেলার পটিয়া থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা, কদমতলী থানা, মোহাম্মদপুর থানা, চাঁদপুর জেলার মদলব উত্তর থানা, কুমিল্লা জেলার সদর থানা, মুরাদ নগর থানা, বুড়িচং থানা,বান্দরবন সদর থানা হয়ে আবারো ডিএমপির লালবাগ থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এরপর খিলগাঁও থানায় দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ৬ ডিসেম্বর পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। পরে নরসিংদী জেলার রায়পুরা থানা,শিবপুর থানায় (তদন্ত) হিসেবে তিন বছর, আবার কুমিল্লা জেলা পুলিশের পর ২০২১ সালের ১ নভেম্বর
ঢাকা জেলার অধীনস্থ সাভার মডেল থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে যোগদান করেন। এক বছর সফলতার সাথে দায়িত্ব পালন করে এবার তিনি আশুলিয়া থানায় তদন্ত হিসেবে বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হবেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনেকে। সাভার মডেল থানায় দায়িত্ব পালনকালীন সময়ে বিদায়ী তদন্ত মোহাম্মদ মোমেনুল ইসলামের বিভিন্ন কাজের প্রশংসা করেন বক্তারা। তার পেশাগত জীবনে আরও সমৃদ্ধি কামনা করে থানার পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী, সাংবাদিক বরুণ ভৌমিক নয়নসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com