মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেষ অব্দি নেইমারের গোলে রক্ষা

শেষ অব্দি নেইমারের গোলে রক্ষা

খেলাধুলা ডেক্স:

সহজ ম্যাচটা কঠিন করে জিতল প্যারিস সেন্ট জাঁর্মেই (পিএসজি)। আরেকটু হলে তো পা পিছলেই যাচ্ছিল। শেষ অব্দি নেইমারের গোলে রক্ষা। ম্যাচ জুড়ে দাপট দেখালেও পিএসজি জিতল নুন্যতম ব্যবধানে। এরপরও ব্রেস্তের বিপক্ষে পয়েন্ট হারানোর পথেই ছিল জায়ান্টরা। ইসলাম স্লিমানির পেনাল্টি সেভ করে জানলুইজি দোনারুমা স্বস্তি এনে দিয়েছেন সমর্থকদের মনে।

শনিবার নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে ১-০ গোলে জিতেছে পিএসজি। এই জয়ে লঁসকে পেছনে ফেলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান পিএসজি।

মজার ব্যাপার হলো এই ম্যাচটাতে গোল উৎসব করার স্বপ্ন নিয়ে নেমে লিওনেল মেসিরা জিতল কষ্ট করে। বল পায়ে দাপট থাকলেও গোলের দেখা মিলছিল না কিছুতেই। প্রথম ৬ ম্যাচে ১৬ গোল হজম করা ব্রেস্ত ভয় ধরিয়ে দিয়েছিল পিএসজি শিবিরে।

৩০তম মিনিটে লিওনেল মেসির দেওয়া বলে আড়াআড়ি শটে নেইমার করাতেই রক্ষা। এবারের লিগ ওয়ানে সাত ম্যাচে ৮ গোল নিয়ে এককভাবে শীর্ষে এখন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে করেছেন ১০ গোল। তবে নিশানা খুঁজতে পারলে শনিবার আরও বেশি গোল পেতে পারতো পিএসজি। কিন্তু গোল মিসের মহড়াই দিয়েছেন দলটির ফুটবলাররা।

এদিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এরপরই অলিম্পিক মার্সেই। ৭ ম্যাচ খেলে ব্রেস্ত ৫ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com