শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফজলে রাব্বী মিয়া অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন: শোকসভায় বক্তারা

ফজলে রাব্বী মিয়া অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন: শোকসভায় বক্তারা


নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাঁর নির্বাচনী এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ছিলেন। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর মৃত্যুতে আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে গাইবান্ধা সমিতি, ঢাকা আয়োজিত শোকসভা এবং দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরক্ত সচিব নীলিমা আখতার, ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, এপিডি আবদুস সবুর মন্ডল, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা গাইবান্ধা সমিতি, ঢাকা‘র আজীবন সদস্য ফজলে রাব্বী মিয়ার বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। ঢাকায় বসবাসরত গাইবান্ধার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ, সমিতির সদস্য এবং প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com