শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুরাদ, সম্পাদক শাহ আলী

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুরাদ, সম্পাদক শাহ আলী

সোহেল রানা , প্রতিবেদন :

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুরাদ শেখ ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ শাহ আলীকে ।

বুধবার (৮ জুন) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো: আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে ঢাকা জেলা উত্তর শাখার ১৪ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা উত্তর শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবলী আক্তার, মোঃ রুবেল শেখ ও সুশান্ত সাহা । এতে যুগ্ম- সাধারণ সম্পাদক করা হয়েছে মাহমুদুর রহমান, নাসির উদ্দিন ও আরমান হোসেন রকিকে।
এছাড়াও, কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: সালমান ভূঁইয়া, তামীম দিরা খান , নাইমুল হাসান আকিব , আহাদ হোসেন , মো: আকাশ ও ওমর ফারুক।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুন ) বিকেলে সাভারের বঙ্গবন্ধু চত্বরে
মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সভাপতি মোঃ মুরাদ শেখ ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলীর নেতৃত্বে সহ-সভাপতি সুশান্ত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন , আরমান হোসেন রকি,
সাংগঠনিক সম্পাদক মোঃ সালমান ভুইয়া, মোঃ আকাশ,ওমর ফারুকসহ নবগঠিত কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ সাভার উপজেলা কমিটি ও পৌর কমিটির নেতা কর্মীরা সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com