শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান আর নেই

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান আর নেই

সোহেল রানা, প্রতিবেদন :

দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার সদর উপজেলার ৯ নং মাগুড়া ইউনিয়নের বহুল জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর ।

পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । জনপ্রিয় এই মানুষটির মৃত্যুতে শোক জানিয়েছেন সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সকলকে কাদিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, পঞ্চগড়ের সদর উপজেলার ৯ নং মাগুড়া ইউনিয়নে দীর্ঘ ২৯ বছর যাবত ইউপি সদস্য হিসেবে নির্বাচিত ছিলেন তিনি। এরপর জনগণের চাওয়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদেরও মন জয় করে জনগণের বিপুল ভোটে তালা প্রতীকে নির্বাচিত হন আব্দুর রহমান । চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তিন বছরের মাথায় আকস্মিক প্যারালাইজড হয়ে পড়েন তিনি। এতদিন চিকিৎসাধীন ছিলেন সাবেক এই চেয়ারম্যান।

সূত্র জানায়, শুক্রবার সকাল ১১ টায় মাগুড়া ইউনিয়নের সিপাই পাড়া হাই স্কুল মাঠে জানাজা শেষে টেংগনমারী পারিবারিক কবর স্থানে তাকে দাফন করার কথা রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com