মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মন‌সিং‌হে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণে যুবক গ্রেফতার

ময়মন‌সিং‌হে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণে যুবক গ্রেফতার

ময়মন‌সিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় আবু হানিফ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত হানিফ উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার মৃত আব্দুর রহিম খার ছেলে।

শুক্রবার দুপুরে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ভুক্তভোগী বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।

গত ২৮ মে দিবাগত রাতে ওই বৃদ্ধা তাঁর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে আবু হানিফ ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে জানালে খুন করার হুমকি দেন। 


র‍্যাবের এই কর্মকর্তা জানান, বিষয়টি জানাজানি হলে গত ২৯ মে ওই বৃদ্ধা তাঁর আত্মীয়দের সহায়তায় থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। 


মেজর আখের মুহম্মদ জয় আরও জানান, গ্রেপ্তারকৃত আবু হানিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com