শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে নিবন্ধনহীন ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ৩টি সিলগালা

দুর্গাপুরে নিবন্ধনহীন ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ৩টি সিলগালা


দুর্গাপুর (নেত্রকোণা)প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের মতো নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ সময় ৩টি প্রতিষ্ঠানকে সিলগালা ও মোট ১২টি নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও লাইসেন্স নবায়নের জন্য ১০টি প্রতিষ্ঠানকে ১ মাস সময় দেওয়া হয়েছে। 


রবিবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায়। অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, স্যানিটারি অফিসার আলী আকবর ও থানা পুলিশের একটি টিম।

অভিযানে, দুর্গাপুর পৌর শহরের সুপার ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় প্যাথলজি,আফরোজা ডিজিটাল সিলগালা করা হয়।বন্ধ করা অবৈধ এসব প্রতিষ্ঠানগুলো হলো- সেবা ডিজিটাল ডায়াগনস্টিক, সততা ডিজিটাল ডায়াগনস্টিক, নিরাপদ ডায়াগনস্টিক, তাহমিনা ডায়াগনস্টিক, ইডেন ডায়াগনস্টিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক, সোমেশ্বীর ডিজিটাল ডায়াগনস্টিক, রাফিয়া ডিজিটাল ডায়াগনস্টিক, তালুকদার ক্লিনিক, জয়া হেলথ কেয়ার ক্লিনিক, পপুলার স্বাস্থ্যসেবা, ও বিরিশিরি এলাকার বিশ্বাস ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।

এবং লাইসেন্স নবায়নের জন্য পৌর শহরের মাতৃ এক্সরে ক্লিনিক, মার্ডাণ ডায়াগনস্টিক সেন্টার, সাথী প্যাথলজি,সুসং ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফারিয়া ডায়াগনস্টিক সেন্টার,ডিএসকে মাতৃসদন হয় (ল্যাব), ও বিরিশিরি এলাকার অর্ক ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, জিবিসি ব্রড ব্যাংক,ইসলাম ডায়াগনস্টিক সেন্টার গুলোকে ১ মাসের সময় দেওয়া হয়েছে। 


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ইতোমধ্যে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। যারা এ আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com